1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শেরপুর ঝিনাইগাতীতে রোপনকৃত আবাদি জমির ধান বিনষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরির চেষ্টা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

শেরপুর ঝিনাইগাতীতে রোপনকৃত আবাদি জমির ধান বিনষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরির চেষ্টা

আল আমিন ঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামে উক্ত ওয়ার্ডের মেম্বার শাহজাহান মেয়ের শশুরকে নিজের বাড়িতে নিতে অন্যের আবাদি ধান ক্ষেতের উপর দিয়ে ধান ক্ষেত নষ্ট করে জোরপূর্বক ভাবে ১১ ফিট প্রস্ত রাস্তা বানানোর জন্য ১০০ এর অধিক লোকবল লাগিয়ে অর্ধেক রাস্তার কাজ করে ফেলে। রাস্তার কাজ কিছুটা হলে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হকসহ স্থানীয়রা রাস্তার কাজটি বন্ধ করে দেন।

শনিবার সকাল ৯.০০ ঘটিকায় মেম্বার শাহজাহান, মেয়ের স্বামী আবু বক্কর সিদ্দিক, পুত্র শাহিন,শাহজাহান ও কাংশা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে নিয়ে এই অসামাজিক কাজটি করার চেষ্টা করে।

জমির মালিক নুর ইসলাম ও শ্রী রবিন্দ্র কোচ জানান আবু বক্করদের বাড়ি থেকে পশ্চিমে ম্যাপের রাস্তা থাকা সত্যেও মেম্বার শাহজাহান মেয়ের স্বামীর বাড়ির লোকজন যেন আরো স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে তাই অন্যের জমির উপর দিয়ে রাস্তা বানানোর চেষ্টা করে।

মেম্বার শাহজাহানের সাথে কথা বললে, তিনি বলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মামুন হোসেন এই রাস্তার নকশা তৈরি করে রাস্তা বানানোর অনুমতি প্রদান করেন।এছাড়াও এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশরাফুল কবির অবগত আছেন।

জমির মালিক নুর ইসলাম, শ্রী রবিন্দ্র কোচ ও স্থানীয়রা বলেন, আবু বকর সিদ্দিকের বাড়ির পশ্চিমে ম্যাপের রাস্তা রয়েছে।

তারপরেও জোরপূর্বক ভাবে আবু বকর সিদ্দিক, শাহিনুর ইসলাম, শাহজাহান সকলে মিলে মেম্বার শাহজাহানের সহযোগিতায় আবাদি জমির রূপনকৃত ধান নষ্ট করে রাস্তা তৈরি করার চেষ্টা করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত গতিতে এই কাজটি বন্ধ করে দিয়ে আমাদের ম্যাপের রাস্তাটি মেরামত করে দিলে সবাই স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD