এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়।
___________রাজশাহী ব্যুরো
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট এবং ভবিষ্যতে রাজশাহী শহরের পোর্টের কাস্টমস ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লে. জেনারেল আবুল হোসেন, বিজনেস কনসালটেন্ট ড. এম সরদার উপস্থিত ছিলেন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM