রাজশাহীর গোদাগাড়ী হতে ৬৫০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
____________রাজশাহী ব্যুরো
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রাশিদা খাতুন (৫৮), পিতা-মৃতঃ শাখাওয়াত এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই উল্লেখিত মাদক ব্যবসায়ী মোছাঃ রাশিদা খাতুন (৫৮) এর বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী র্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাবের টিম ধৃত আসামীর বসত বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের পশ্চিম রুমের মধ্যে উত্তরাংশে মেঝেতে থাকা স্থানীয় ভাবে মাটির তৈরী মাটির কুঠি (মাটির তৈরী বড় পাত্র) এর ভিতরে গোবরের লাকড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
ধৃত আসামী জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজেদের দখল ও হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রেখেছিল।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM