রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দকে দৈনিক নয়া কণ্ঠের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ।
মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।
সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার।
সদস্যরা হলেন দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচারের সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম। দৈনিক নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধানের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM