1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

আরএমপি রাজপাড়া থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পঠিত

আরএমপি রাজপাড়া থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার।

______রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত কিশোর মো: রাকিব রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রামের মো: বুলবুলের ছেলে। সে বর্তমানে মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়ায় বসবাস করছে।

জানা গেছে, গতকাল ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল হক, এসআই মো: রাজিবুল করিম ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার বহরমপুর মোড়ের ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইকারী রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার ঐ টিম গতকাল ২৪ ফেব্রুয়ারি (২৩ ফেব্রুয়ারি দিবাগত) রাত ২ টার দিকে সেখানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী রাকিবকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারী জানায়, সে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজপাড়া থানার বহরমপুর মোড়ে স্বপ্ন মেডিসিন পয়েন্ট দোকানের সামনে থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ২৪ ফেব্রুয়ারি শনিবার গ্রেফতারকৃত ছিনতাইকারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD