শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে এক খামারির মৃত্যু।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিচা এলাকার নিজের হাঁসের খামারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মহিদুল ইসলাম (৩৫)। তিনি উরফা ইউনিয়নের খিচা এলাকার লাল মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, মহিদুল ইসলাম নিজের হাঁসের খামার কাজ করছিলেন। এসময় অসাবধানবসত খামারের ভেতরে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মহিদুলকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM