চাঁপাইনবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানসিক অসুস্থতার কারণে গলায় ফাঁস দিয়ে সেলিম রেজা(৩২) নামের একজনের আত্মহত্যা।সে উপজেলার রহনপুর পৌর এলাকার বাগদুয়ারপাড়া গ্রামের দুরুল হোদার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার( ২৪ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটার দিকে সেলিম রেজা(৩২) পারিবারিক সমস্যা ও মানসিক অসুস্থতা জনিত কারণে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন।স্থানীয় লোকজনও আত্মীয়-স্বজনদের দেওয়া তথ্য মতে সেলিম রেজা একজন মানসিক রোগী ছিলেন বলে জানা যায়।
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মৃতদেহ থানাতে আছে সকালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM