রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক।
______________রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলায় ব্যবহৃত কার্ডসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: শাহিন (৪২), মো: সোহেল (৩৬), মো: শামিউল গণি (২৩), মো: মিঠু আলী (২৬), মো: হাসান আলী (৪৫) ও মোহাম্মদ আলী খান সোহেল (৩২)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই কাজী জাকারিয়া ও তাঁর টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া কার্ডের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ২টার দিকে রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও কার্ড উদ্ধার হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM