1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পঠিত

অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৪ শুক্রবার
অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না। তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হতো না। নির্যাতনের বিচার একদিন হবেই। বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গোপীবাগে কারাগারে মৃত্যুবরণ করা বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ বিএনপি নেতা বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির যারা নির্যাতন,গুম,খুন ও শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
নজরুল ইসলাম খান বলেন, বুলবুলকে অন্যায়ভাবে গ্রেফতার করে থানায় নিয়ে অত্যাচার করা হয়েছে। তারপর জেলে নিয়ে গেছে, সে চরম অসুস্থ ছিল, হার্ট ও কিডনির সমস্যা ছিল। হাসপাতালে নেওয়ার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছে কারা কর্তৃপক্ষ। তারপরও তার সুচিকিৎসা হয়নি।
বিএনপির কর্মসূচির বিষয়ে তিনি বলেন, অনেক আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলনেও বিএনপি জয়ী হয়েছে, ১/১১এর সময়েও বিএনপি ছাড় দেয়নি। গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
প্রসঙ্গত, এসময়ে বুলবুলের মৃত্যুকে হত্যকাণ্ড দাবি করে, এর বিচার দাবি করেন নজরুল ইসলাম খান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD