বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ টি মোটসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল : বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানেমোটরসাইকেল চোরের দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
ডিবি অফিস সূত্রে জানা যায় শহরের রহমাননগর কাজীখানা এলাকায় ৬ষ্ঠ তলা বিশিষ্ট ভাড়া বাসার নিচতলার সিঁড়ির নিচে রাখিয়া বাসার নিজ ইউনিটে গিয়ে ঘুমিয়ে পরে।
গত ১৪/০১/২০২৪ সকাল অনুমান ৬ টায় ঘুম থেকে জেগে বাসার নিচে আসিয়া দেখিতে পান যে, সিঁড়ির নিচে তার ও তার বন্ধুর ২টি মোটর সাইকেল নাই।
বাদী উক্ত ঘটনায় বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করলে তাৎক্ষণিক ওসি সদর মামলাটির দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে।
ডিবির একটি টিম গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি সহায়তায় বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, পাবনা ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাদীর এজাহারে উল্লেখিত মোটর সাইকেল ২টি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ শাহ আলম (৩৫), পিতা-মৃত খলিল মন্ডল, থানা-কালাই, জেলা-জয়পুরহাট, মোঃ রাসেল তালুকদার (২৮), পিতা-মৃত ফেলা তালুকদার, দূর্গাপুর তালুকদারপাড়া, থানা-কাহালু, মোঃ জাহাঙ্গীর আলম ওরফে নয়ন (৩৯), পিতা-মোঃ এরফান আলী, শাখাহাতী থানা-গোবিন্দগঞ্জ,গাইবান্ধা, মোঃ রাজু মিয়া (৪০), পিতা-মোঃ মিঠু মিয়া, পূর্ব শিমুলতাইর, থানা-সাঘাটা, গাইবান্ধা, মোঃ ওমর ফারুক (৪২), পিতা-মৃত মুনতাজ উদ্দিন -মুলাডুলি, থানা-ঈশ্বরদী, পাবনা, স্থায়ী-কাকমারি আরপি বাজার, থানা-আটঘরিয়া, পাবনা, এ/পি-মুনসুরাবাদ আবাসিক প্রকল্প, জনৈক মোঃ আনিসুর রহমান এর বাসার ভাড়াটিয়া থানা-পাবনা।
উদ্ধারকৃত আলামতঃ
একটি সিলভার রংয়ের Yamaha R 15M BS7 155cc মোটর সাইকেল। একটি কালো রংয়ের Yamaha R 15 V-3, 155cc মোটর সাইকেল। তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, গত ১৩/০১/২০২৪ দিনগত রাত্রী অর্থ্যাৎ ১৪/০১/২০২৪ ভোর অনুমান ৫ টায় বগুড়া রহমাননগর কাজীখানা মোড় তার ৬ষ্ঠ তলা বিশিষ্ট ভাড়া বাসার নিচতলার সিঁড়ির নিচ হইতে আসামীগণসহ অন্যান্য পলাতক আসামীরা যোগসাজসে বাদী ও তার বন্ধুর ব্যবহৃত উল্লেখিত মোটর সাইকেল ২টি কৌশলে তালা খুলে চুরি করিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উক্ত মোটর সাইকেলটি পাবনা জেলার সদর থানার ৫নং আসামীর নিকট বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামীদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ১নং আসামী মোঃ শাহ আলম ও ২নং আসামী মোঃ রাসেল তালুকদার সেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদাণ করে।
ধৃত আসামীগণ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সিডিএমএস পর্যালোচনায় ইতিপূর্বে আসামী শাহ আলম এর নামে ৫ টি, আসামী রাসেল এর নামে ৬ টি, আসামী জাহাঙ্গীর আলম ওরফে নয়ন এর নামে ৩ টি ও আসামী মোঃ রাজু মিয়া, এর নামে ২ টি মামলা রহিয়াছে বলে জানা যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM