1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক। বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন। নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫। কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।  রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী। সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর। সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট নির্মিত রাজশাহীতে পূর্বের ন্যায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল! রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, এগিয়ে বিএনপির শরীফ উদ্দিন।    

৩৩ ঘন্টা পর নিখোঁজ স্কুল ছাত্র রবিনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

৩৩ ঘন্টা পর নিখোঁজ স্কুল ছাত্র রবিনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

দীর্ঘ ৩৩ ঘন্টা পর ভেসে উঠলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানাল ঘাট এলাকার পদ্মায় নিখোঁজ স্কুল ছাত্র রবিনের মরদেহ।

বুধবার বিকেল ৬ টার দিকে মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।

রবিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া এলাকার রফিক ও ময়না দম্পতির সন্তান ও স্থানীয় বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ক্যানাল ঘাট এলাকায় নানা বাড়ির পাশে শাখা পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শিশু রবিন। অন্যরা গোসল করে কিনারায় আসলেও রবিন স্রোতে তলিয়ে যায়। তার বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার কাজ চালায় ও পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল মঙ্গলবার সারাদিন ও বুধবার সকাল থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিলো। অবশেষে বুধবার বিকেলে স্কুল ছাত্রের মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। উদ্ধার অভিযান পরিচালনার সময় ডুবুরি দলের এক সদস্যও অসুস্থ হয়ে পড়ে।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকেই উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। অবশেষে প্রায় ৩৩ ঘন্টা পর বুধবার বিকেল ৬ টার সময় শিশুটির মরদেহ ভেসে উঠে। মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD