ধামইরহাটে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে টানা ৩য় বার সভাপতি বকুল-সম্পাদক শাহজাহান
মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে টানা ৩য় বারের মত বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ধামইরহাট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় শিক্ষক নেতা আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদালাপি ব্যক্তিত্ব মো. শাহজাহান কবির। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থিতিতে ৩শত শিক্ষকের কন্ঠভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২২ ফেব্রুয়ারী দুপুর ২ টায় ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে নওগাঁ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কণ্ঠভোটে ৩য় বারের মত আবু ইউসুফ বদিউজ্জাামান বকুল সভাপতি ও শাহজাহান কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির গঠন করে জেলা কমিটিতে প্রেরণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক আবু সালেহ।
নব-নির্বাচিত সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির পৃথক বক্তব্যে জানান, ‘শিক্ষকতার চাকুরীকালীন সময় ধামইরহাট তথা শিক্ষক সমাজের কল্যাণে আমরা নিজেদের উৎস্বর্গ করে দিতে চাই।’
ধামইরহাট প্রাথমিক শিক্ষার কর্ণধার ও উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম জানান, নতুন কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM