বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে পররাষ্ট্রমন্ত্রী'র দাবী
জিয়াউল কবীর স্বপন,
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবী জানিয়েছেন।
আজ বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিক দের সাথে আলাপকালে তিনি এ দাবী জানান।
বাংলাকে পৃথিবীর ‘অন্যতম আদিম ভাষা’ উল্লেখ করে তিনি বলেন, “সারা পৃথিবীতে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ আছেন। তার মধ্যে ৭ নম্বর এ অবস্থানে আছে আমার প্রিয় মাতৃভাষা বাংলা। আমাদের এখন অন্যতম লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদ দিবস হবে সেই সিদ্ধান্তটা জাতির পিতা বঙ্গবন্ধু; তখনকার তরুণ নেতা শেখ মুজিবুর রহমান জেলাখানার মধ্যে বসে এই সিদ্ধান্ত দিয়েছিলেন—২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে।"
"সেই একুশে ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসুরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছেন," বলেন হাছান মাহমুদ।
"এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কানাডা প্রবাসী দুজন বাঙালির উদ্যোগে জাতিসংঘে রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়," বলেন তিনি।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোতে দাবী জানানো হলে পরবর্তী সিদ্ধান্ত ও ঘোষণায় ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM