1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই

রুয়েটকে দেশের প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পঠিত

রুয়েটকে দেশের প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে

মাসউদ রহমান সৌরভ ঃ রুয়েট প্রতিনিধি

রুয়েটকে দেশের প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবধরণের সহায়তা দেয়া হবে। আজ শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল রুমে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রনয়ন, বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ বিষয়ক অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের এই কথা বলেন।

এপিএ টিম এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করা ছাড়াও ল্যাবরেটরী গুলোকে আধুনিকায়ন করা হবে, যাতে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এখানকার শিক্ষার্থীরা অবদান রাখতে সক্ষম হয়।

প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে উদ্বোধনী সেশন এবং দ্বিতীয় পর্যায়ে কারিগরী সেশন অনুষ্ঠিত হয়। কারিগরী সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক এবং এপিএ টিমের ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।

দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউট পরিচালক,বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির কো-অর্ডিনেটর, ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট , অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD