1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ

রাজশাহীতে সুষ্ঠু ভোট দান শুরু হলেও শীতের তীব্রতায়  উপস্থিতি কম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

রাজশাহীতে সুষ্ঠু ভোট দান শুরু হলেও শীতের তীব্রতায়  উপস্থিতি কম ।

________রাজশাহী ব্যুরো

রাজশাহীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসছেন। তবে রাজশাহী-১ আসনের তানোরের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম।

তানোর উপজেলার মুণ্ডমালা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটায় ৩ হাজার ৫৯৯ জন। তবে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কম রয়েছে। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন জানান, শীতের কারণে ভোটার উপস্থিতি কম রয়েছে। এটি গ্রামের দিকে বলে ভোটার কম তা কিন্তু নয়, শহরেও তীব্র শীতের কারণে ভোটার উপস্থিতি কম।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের একটি ভোট কেন্দ্রে ১৭ মিনিট পর ভোট শুরু হয়েছে। কেন্দ্রটির নাম মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয়।
গুটিকয়েক ভোটার অভিযোগ তোলেন- সঠিক সময়ে এসেও ভোট কেন্দ্র ছিল তালাবদ্ধ। তবে দুই ঘন্টা অতিবাহিত হলেও ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ থেকে ৭ জনের বেশি চোখে পড়েনি। এই আসনে এবার প্রার্থী রয়েছেন ১১ জন। এখানে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩ জন। আর নারী ভোটার আছেন ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রাজশাহীর ৬টি আসনে এবার ভোটযুদ্ধে আছেন ৪২ জন প্রার্থী। মোট ভোটকেন্দ্র ৭৭০ টি। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯৬টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৪০৫টি। আর সাধারণ কেন্দ্র আছে ২৬৯টি। রাজশাহী জেলার ৬টি আসনে ভোটার আছে ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। আর নারী ভোটার রয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ গণমাধ্যমকে জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল ৮টা থেকে একযোগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ সকাল আটটায় শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD