1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী

অদ্য সোমবার (০১ লা জানুয়ারি-২০২৪খ্রি.)নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তন ভবনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে রায়পুরা উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ প্রদান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রসাশক জনাব ড. বদিউল আলম,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।জনাব রোজলিন শহীদ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার,রায়পুরা, নরসিংদী এরঁ সভাপতিত্বে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ রবিউল আলম, জেলা নির্বাচন অফিসার, নরসিংদী; জনাব আফসান-আল- আলম,সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল),নরসিংদী, জনাব মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), রায়পুরা থানা এবং জনাব আজহারুল ইসলাম , রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।এ সময় অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD