1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

ভারতের সেনা প্রধান দু’দিনের সফরে ঢাকায় – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩০২ বার পঠিত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্কঃ

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। সোমবার (৫ জুন) সকালে তিনি বাংলাদেশে আসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইদিনের এ সফরে জেনারেল পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। সম্প্রতি সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের ভারত সফরের অনুসরণে বাংলাদেশে এ সফর করবেন জেনারেল পান্ডে।
সফরকালে ভারতের সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন।
এই উচ্চ-পর্যায়ের আলোচনা ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন পুনর্নবীকরণের সুযোগ করে দেবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে।
এর আগে গত ২৬ এপ্রিল ভারতের সেনাপ্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেসময়ে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD