1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ পতেঙ্গায় যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেে নেতা আতিয়ার রহমান হাবু আটক আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিমুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি রাজধানী আদাবরে ভোর সকাল থেকে বিএনপির অবস্থান কর্মসূচি সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণায় উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণায় উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে তাদের পছন্দসই প্রতীক বরাদ্দ দেয়া হয়। নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ ৫টি আসনে ২৬ জন প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আসন ওয়ারী প্রার্থীরা হলেন, নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী
মোশতাক আহমেদ রুহী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী গোলাম রব্বানী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আহমদ শফী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা (ট্রাক) ও আফতাব উদ্দিন (ঈগল)।

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোছাঃ রহিমা আক্তার আসমা সুলতানা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মোঃ ইলিয়াস (মিনার),বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এ বি এম রফিকুল হক তালুকদার (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আজহারুল ইসলাম খান (ডাব), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় (ঈগল), সুব্রত চন্দ্র সরকার (ট্রাক)।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামীলীগের প্রার্থী অসীম কুমার উকিল (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী জসীম উদ্দিন ভঁূঞা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মোঃ এহ্তেশাম সারওয়ার (মিনার), তৃণমূল
বিএনপি’র প্রার্থী মিজানুর রহমান খান (সোনালী আশ), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক), সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল)।

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী খান এডভোকেট (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র প্রার্থী মোঃ আল মামুন (সোনালী আশ), জাসদের প্রার্থী মোঃ মুশফিকুর রহমান (মশাল)।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামীলীগের প্রার্থী আহমদ হোসেন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহ্হাব হামিদি (সোনালী আশ), স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (ঈগল)।

প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীর কর্মী সমর্থকরা নিজ নিজ আসনের বিভিন্ন এলাকায় তাদের স্বপক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD