
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ও খোকসা থানা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার খানের মক্কা-মদিনা দশতলা টাওয়ার।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টাওয়ারটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খোকসা উপজেলা শাখা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খোকসার ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব মোঃ আনোয়ার খান বলেন, “আমি খোকসা-কুমারখালীর মানুষকে দিতে এসেছি, নিতে আসিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচনের আগেও মানুষের পাশে ছিলাম, নির্বাচনের সময়ও ছিলাম, নির্বাচনের পরেও আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।” আলহাজ্ব আনোয়ার খাঁন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮, কুষ্টিয়া – ৪ ( খোকসা- কুমারখালী) আসন থেকে ইসলামী আন্দোলন থেকে হাত পাখা মার্কা প্রতীকে নির্বাচন করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আলোচনায় আসেন।
তিনি আরও বলেন, এলাকার দরিদ্র ও বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে—এমন একটি বৃহৎ কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চান তিনি। এর মাধ্যমে এলাকার বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মক্কা-মদিনা দশতলা টাওয়ারের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।