
মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা।
শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া সেন্ট্রাল মসজিদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথশিশুদের হাতে পোশাক তুলে দেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম আল আমিন, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় আয়োজকরা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।