1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ

আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধ:-

 

আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল গত ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা করেন।

পবিপ্রবির বিভিন্ন অনুষদের ১৮ জন শিক্ষার্থী এ টিমে অংশগ্রহণ করছেন।

যাত্রা প্রারম্ভে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান শিক্ষার্থী দের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৮ জন মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।তিনি বলেন, খেলাধূলা কেবলমাত্র শরীরচর্চা ও বিনোদনের মাধ্যম নয়, শৃঙ্খলা, দলগত চেতনা, নেতৃত্ব ও ধৈর্য শেখায়। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও আমাদের শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। তোমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে নামবে, তখন তোমরা শুধু ১৮ জন খেলোয়াড় নও।তোমরা পুরো টীম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমাদের প্রতিটি পাস, প্রতিটি গোল এবং মাঠের প্রতিটি আচরণে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ফুটে উঠবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,তোমরা তোমাদের সর্বোচ্চ ও ক্রীড়াশৈলী দিয়ে লড়াই করবে। পরে শিক্ষার্থীদের জার্সি, ড্রেস প্রদান করেন এবং শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD