1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফরে তারেক রহমান

চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

‎চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

‎চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের জাফরপুর বাজারে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয়ের সামনে চারটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর ২০২৬ রাত পৌনে ৩টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

‎

‎জানা গেছে, জাফরপুর বাজারে মো. মোহনের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।দুর্বৃত্তরা মোট চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা ব্যাংক ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপর একটি বোমা ক্যামেরার সামনের স্থানে নিক্ষেপ করা হয়। এতে আগুনের সূত্রপাত হলে ব্যাংকের দায়িত্বে থাকা প্রহরী দ্রুত বাজারের লোকজনকে ডেকে আনেন। পরে প্রহরী ও স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এ ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে গভীর রাতে ব্যাংক শাখা অফিস লক্ষ্য করে এভাবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

‎

‎এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

‎

‎চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD