1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফরে তারেক রহমান নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর রাণীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে রোজা মনি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের হাদিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোজা মনি ওই গ্রামের আলামিনের মেয়ে।

 

জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশের পুকুরে চার থেকে পাঁচজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মনি পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। প্রাথমিকভাবে শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD