1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফরে তারেক রহমান নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান

নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

শান্তির মহানগরী রাজশাহীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সম্প্রতি দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যে তিনি জানান, রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

আবুল কালাম আজাদ সুইট বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশে দলীয় নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। আওয়ামী লীগের নৈরাজ্য এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এ নগরীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এখানকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আরডিএ চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহযোগিতা করা এবং মানুষের নিরাপত্তা ও কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।

দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের অরাজকতা ও নৈরাজ্য মোকাবিলায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দেশের মানুষের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শান্তির মহানগরী রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD