
দামুড় হুদয় উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় ঢাকা গোয়েন্দা ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ও দর্শনা সাবেক পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আতিয়ার রহমান হাবু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ঢাকা ডিবি পুলিশের গোয়েন্দা সংস্থা একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থাকা পূর্বের মামলা ও অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।