1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান

বেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

মোঃ সোহেল রানা (বরগুনা):

 

বরগুনার বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের কাবিল আকন খালের ৮ কিলোমিটার কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজীব খানের নেতৃত্বে এলাকাবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সজীব খানের এমন চিন্তা ও উদ্যোগের ফলে কাবিল আকন খাল কচুরিপানামুক্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ৮ কিলোমিটার খাল পরিষ্কার করা সম্ভব হবে।

 

ফয়জুল মালেক সজীব খান বলেন, হোসনাবাদ তাঁর নিজের বাড়ি। শৈশবের স্মৃতিবিজড়িত কাবিল আকন খালের আগের স্বাভাবিক স্রোত ফিরিয়ে আনতেই স্থানীয়দের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছেন। সবার সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগ সফল হলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং এলাকার পরিবেশ ও কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD