1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও সাংবাদিকদের পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

“স্কুল থেকে ঝরে পড়া মানেই জীবন থেকে ঝরে পড়া নয়।” শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের নতুন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে এমন আশাবাদী বক্তব্য দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

 

বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চুয়াডাঙ্গার আয়োজনে ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

অনুষ্ঠানে দারিদ্র্য, পারিবারিক সমস্যা ও অসৎ সঙ্গসহ বিভিন্ন কারণে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছয় মাস মেয়াদি কারিগরি ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

 

এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এর ফলে তারা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি ওয়েল্ডিং, প্লাম্বিং ও মেকানিক্যাল ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি এবং শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা উন্নয়নের বিষয়ে খোঁজখবর নেন।

 

শিক্ষাজীবন থেকে ঝরে পড়া তরুণ-তরুণীদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD