1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও সাংবাদিকদের পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

 

মোঃনুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি:

 

তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল কচাকাটা থানা ক্রীড়া সংস্থা। প্রতিষ্ঠার দীর্ঘ সময়েও বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়কে সম্পৃক্ত করতে পারলেও নানা সংকটে প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না প্রতিষ্ঠানটি। পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী, প্রশিক্ষণ উপকরণ ও পৃষ্ঠপোষকতার অভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম। তবে সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে জাতীয় পর্যায়েও দক্ষ খেলোয়াড় তৈরির সম্ভাবনা রয়েছে এ একাডেমীর।

ক্রীড়া প্রেমিদের হাতে প্রতিষ্ঠিত কচাকাটা থানা ক্রীড়া সংস্থা এই এলাকার মানুষের খেলাধুলার বিনোদনের একমাত্র মাধ্যম।যার ধারাবাহিকতায় ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, দাবাসহ বিভিন্ন খেলার আয়োজন করে প্রতিবছর।ফলে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড় খেলতে আসে কচাকাটায়।বিনিময়ে সুনাম ও খ্যাতি অর্জন করেছে এই সংস্থাটি।অথচ প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় সংকট একটি ঘর ও পর্যাপ্ত ক্রীড়াসামগ্রীর। খেলোয়াড়দের একটি ঘর ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় খেলোয়াড়দের নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ দেওয়া কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়ার পৃষ্ঠপোষকতা ও স্পন্সরশিপে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অভাবও রয়েছে। ফলে সম্ভাবনাময় অনেক খেলোয়াড়কে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সহায়তা করে। এ ক্ষেত্রে কচাকাটা থানা ক্রীড়া সংস্থা স্থানীয় যুবসমাজকে সংগঠিত করার একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সুধী সমাজ ও ক্রীড়াপ্রেমীদের দাবি‘আমাদের এখানে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, অভাব প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতার। পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী, ক্রীড়া সংস্থার একটি ঘর, আর পৃষ্ঠপোষকতা পেলে এ এলাকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়েও ভালো ফলাফল করতে পারবে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করতে ক্রীড়াপ্রেমী, বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD