1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও সাংবাদিকদের পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

 

 মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর:

 

এক পাশে মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাস, অন্য পাশে বেহুলার বাসরঘর। কোথাও জিয়ত কুণ্ডু, কোথাও বগুড়ার বিখ্যাত দই। আছে লাল মরিচ, আলু আর স্থানীয় জনজীবনের নানা অনুষঙ্গ।

কী নেই বগুড়া শহরের বারোপুর ওভারপাসের দেয়ালে! এতদিন যেসব দেয়ালে চোখে পড়ত পোস্টার, ব্যানার আর বিজ্ঞাপন, সেসব দেয়ালেই এখন ফুটে উঠছে বগুড়ার ইতিহাস ও ঐতিহ্যের ছবি। যেন ধূসর কংক্রিটের গায়ে রঙের আঁচড়ে তৈরি হচ্ছে একেকটি গল্প।

 

এসব চিত্রে কোথাও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কোথাও লোকজ উপকরণ, আবার কোথাও জেলার পরিচিত খাদ্যপণ্যের ছবি। সড়কের পাশের এই দেয়ালগুলো যেন ধীরে ধীরে হয়ে উঠছে বগুড়ার পরিচয় তুলে ধরার এক উন্মুক্ত ক্যানভাস।

 

চিত্রকর্মগুলোর পরিকল্পনা ও আঁকায় নেতৃত্ব দিচ্ছেন বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক এবং ডিজিটাল আর্টিস্ট মো. আবু লায়েছ নিক্সন। তার মতে, একটি শহরের দেয়ালেও তার পরিচয় বহন করতে পারে। বগুড়ার নিজস্ব ইতিহাস, প্রত্নতত্ত্ব ও সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরার জন্য দেয়ালচিত্রের চেয়ে সহজে চোখে পড়ার মতো মাধ্যম খুব বেশি নেই।

 

কয়েক সপ্তাহ ধরে চলছে এই চিত্রকর্মের কাজ। অ্যাক্রেলিক রঙে আঁকা হচ্ছে মুরাল ও ওয়াল আর্ট। উদ্যোগটির বিশেষত্ব হলো, এখানে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জেলার ইতিহাস ও স্থানীয় পরিচিতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে ব্যস্ত সড়কে চলাচলকারী মানুষও যানবাহনের জানালা কিংবা পথের পাশ থেকে বগুড়ার পরিচিত কিছু ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

 

ওভারপাসের দেয়ালে নতুন এই পরিবর্তন পথচারীদের নজর কেড়েছে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আগে দেয়ালগুলোতে নানা ধরনের পোস্টার ও বিজ্ঞাপন দেখে বিরক্ত লাগত। এখন বগুড়ার ইতিহাস ও ঐতিহ্যের ছবি দেখে ভালো লাগে।

 

শিক্ষার্থীদের কাছেও দেয়ালচিত্রগুলো আকর্ষণীয় হয়ে উঠছে। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মরিয়ম বলেন, বইয়ে মহাস্থানগড় ও বগুড়ার ইতিহাস পড়েছে সে। এখন সড়কের পাশেই সেসব বিষয় ছবি হিসেবে দেখতে পাচ্ছে।

 

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক বলেন, ওভারপাসের দেয়ালে অনিয়ন্ত্রিত পোস্টার, ব্যানার ও বিজ্ঞাপনের কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এ ধরনের কার্যক্রম নিরুৎসাহিত করার পাশাপাশি বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই ওয়াল আর্ট ও মুরাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, বারোপুর ওভারপাসের দেয়ালে এখনও রঙের কাজ চলছে। সব ছবি পূর্ণতা পেলে পথের এই অংশটি বগুড়ার ইতিহাসের একটি দৃশ্যমান পরিচিতি হয়ে উঠবে। প্রতিদিন এই পথ দিয়ে যাওয়া মানুষ হয়তো কয়েক মিনিটের জন্য থামবেন না, কিন্তু চলতে চলতেই দেখে নেবেন নিজের জেলার অতীত, সংস্কৃতি আর পরিচিত কিছু গল্প।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD