1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন

  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরোঃ

চট্টগ্রামের পটিয়ায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর আগুনে পুড়ে গেছে একটি সিএনজি। এ ঘটনায় সিএনজিতে থাকা ইউপি সদস্য ও চালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট ভবনের উত্তর পাশে বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউপি সদস্য ইরিন সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাশের উপজেলা বোয়ালখালী থেকে একটি সিএনজি পটিয়া থানার মোড়ের দিকে যাচ্ছিল। পথে ধলঘাটের প্রীতিলতা ট্রাস্ট ভবনের পাশের বেপারিপাড়া এলাকায় পৌঁছালে বোয়ালখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজির গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় যাত্রী ইউপি সদস্য ইরিন সুলতানা দ্রুত নামতে গেলে তাঁর এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ইরিন সুলতানাকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়। সিএনজিতে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, গুরুতর আহত ইরিন সুলতানা পাশের উপজেলা বোয়ালখালীর একজন ইউপি সদস্য। তিনি ব্যক্তিগত কাজে পটিয়া যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইশতিয়াক আহমদ জানান, অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরপরই সিএনজিতে আগুন ধরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সিএনজি চালক মাদকাসক্ত ছিলেন বলে তাঁদের ধারণা।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেষ চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিএনজির আগুন নেভানো হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD