
স্পেশাল রিপোর্টার্স
আজ ১০ অক্টোবর ২০২৬ রাজবাড়ী রাইটার্স ক্লাব,এর নাম ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। প্রেস ক্লাবের অপজিটে পৌর মিলেনিয়ম মার্কেটে তৃতীয় তলায় অবস্থিত রাজবাড়ী রাইটার্স ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক (প্রকাশনা ও গবেষণা বিভাগ) জনাব মোঃ সাইফুর রহমান (কবি খোকন মাহমুদ), প্রাক্তন জেলা শিক্ষা অফিসার জনাব আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জনাব নুরুল হক আলম। সভাপতিত্ব করেন প্রফেসর ও কবি সালাম তাসির, সভাপতি, রাজবাড়ী রাইটার্স ক্লাব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হাই সিনিয়র শিক্ষক অংকুর কলেজিয়েট স্কুল, পবিত্র গীতা থেকে পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি ছায়া চক্রবর্তী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, বিশিষ্ট ফটো গ্রাফার আব্দুল হালিম বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জাসাস সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন,বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি ও কবি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম ,রাজবাড়ী আবৃত্তি সোসাইটির সভাপতি ও কবি ফারহানা জাহান মিলি, লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ও কবি নেহাল আহমেদ মুক্ত আনন্দ এর সাধারণ সম্পাদক নাট্যজন অজয় দাস তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন কবি আলাউল হক বিশ্বাস, কবি রশিদ আল কামাল, কবি ইউসুফ বাশার আকাশ, কবি বাবলু মওলা, কবি তাহমিনা মুন্নি, কবি তানিয়া সিমি প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সংস্কৃতি জাগরণের পথে লেখকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী ও সচেতন করে তোলার জন্য যা যা করণীয় তা খরতে লেখকদের আহ্বান জানান। তিনি তার সাধ্য অনুযায়ী সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস কে আব্দুর রউফ হিটু, সাধারণ সম্পাদক, রাজবাড়ী রাইটার্স ক্লাব। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে প্রধান অতিথির কাছে বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করেন এবং সবাইকে সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।