1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

‎পিরোজপুরে পিস্তল-গুলি ও গাঁজাসহ যুবক আটক!

  • প্রকাশিতঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মো. ফরিদ আহমেদ, পিরোজপুর প্রতিনিধি:

‎

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও গাঁজাসহ রাজিব খাঁ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎

‎রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও পুলিশের একটি দল রাজিব খাঁর বসতঘরে অভিযান চালায়। তল্লাশিকালে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎

‎পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলে ‘MADE IN USA’ ও ‘N 1101’ লেখা রয়েছে। পরে আলামতগুলো জব্দ করা হয়। আটক রাজিব খাঁ বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

‎

‎পুলিশের তথ্যমতে, রাজিব খাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক, জুয়া, মারামারি, ভাঙচুর, চুরি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

‎

‎এ ঘটনায় অস্ত্র আইন-১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD