1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হাইমচরে জাতীয় সমবায় দিবস পালিত ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস – ২০২৬ উদযাপন চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যার চার মাস পরও সড়ক সেতু বেহাল অবস্থা লক্ষ্মীপুরে ৮ মাসে কুরআন মুখস্থ করলো শিশু আব্দুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ • ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার

রাজশাহীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন রাসিক মেয়র। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

রাজশাহীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন রাসিক মেয়র ।

____ রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ডে অবস্থিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ৫তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোশেনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অসংখ্য মানুষের মাঝে সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তারা শিক্ষার মানের সঙ্গে কোন আপোস করেন না। রাজশাহীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসটি চমৎকার লাগছে, অনেক সুন্দর নকশা করা হয়েছে। পুকুর নির্মাণ, খেলার মাঠ নির্মাণ হত্যাদি কাজ চলমান রয়েছে। কাজগুলো শেষ হলে ক্যাম্পাসটি আরো সুন্দর হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার রাস্তাটি প্রশস্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া সড়কটি আলোকায়ন, পুকুর পাড় বাঁধায় ইত্যাদি উন্নয়ন আমরা করে দিবো। করে দিবো।

রাসিক মেয়র আরো বলেন, শিক্ষানগরী হিসেবে রাজশাহীর সুনাম রয়েছে। এটিকে আরো যুগোপযোগী ও সময়োপযোগী করতে চাই।

ঢাকা হলি ক্রস ব্রাদারস প্রভিন্সিয়াল সুপিরিয়র ও হলি ক্রস স্কুল এন্ড কলেজ রাজশাহীর চেয়ারম্যান ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি‘র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, সম্মানিত অতিথি ছিলেন কারিতাস রাজশাহী আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অধ্যক্ষ  ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বাংলাদেশের হলি ক্রস ব্রাদারদের দ্বারা গৃহীত এক দুঃসাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত, রাজশাহীর জন্য একটি নতুন ইতিহাস, যুগের প্রয়োজনে গুণগত মানসম্পন্ন শিক্ষা সেবার এক নতুন প্রত্যয়ের নাম। স্বল্প পরিসরে হলেও বিগত প্রায় দুই বছরে ব্রাদারগণ তার নমুনা প্রমাণ করে চলেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD