1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফরিদপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু, পরিবারের নির্যাতনের অভিযোগ রাজবাড়ীতে নারীকে লাঞ্ছনার ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের ব্যাখ্যা ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক রাজবাড়ীতে গাঁজাসহ ৩ যুবক আটক রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, রাসেল আলীর নেতৃত্বে গাঁজাসহ আটক ৩ থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা!

বাঘারপাড়ায় ফ্যামেলি কার্ড সহ বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ময়না রায় নামে এক নারী আটক !

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

 

যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়ীয়া গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী। ইতিপূর্বে ও তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ কে বিভিন্ন রকম ভাতার কার্ড করে দেওয়ার নাম করে তাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ও ময়না রায়, দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকার মানুষ কে এনজিও এবং বীমা সুবিধা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছেন এমনটাও বলেছেন কয়েকজন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে , সম্প্রতি- ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ময়না রায়ের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে রোববার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে । এ সময় অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

এঘটনায়,

বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন মহিলার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অভিযুক্ত নারী নিজেই স্বীকার করেছেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

দণ্ডাদেশের পর ময়না রায়কে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগেও ময়না রায়ের বিরুদ্ধে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায়ও সে সময়ে তাকে জরিমানা করা হয়েছিল। #

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD