1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক আর চাকচিক্য শহর ঢাকায় এমন বাঁশের সাঁকো, নান্দনিকতার ঢাকা যেন নিন্দিত হয়েছে দাবি এলাকাবাসীর ।  লক্ষ্মীপুর কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সমাজকে এগিয়ে নেওয়ার শিক্ষা দেয় বিশ্ববিদ্যালয়’ রুয়েট বিশ্ববিদ্যালয় দিবসে ইউজিসি চেয়ারম্যান! ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিষ্টিনসেন এর কেন্দ্রীয় লোকমোটিভ কারখানা পার্বতীপুর পরিদর্শন ! বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গাইবান্ধায় নেতাকর্মীদের ঢল, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রতিমন্ত্রী লিংকনের! জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল একটি দেশি বিদেশি চক্র! স্বর্গীয়া সন্ধ্যা রানী সাহার ৩য় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন: স্মরণে অশ্রুসিক্ত স্বজন ও শুভানুধ্যায়ীরা! শেরপুরে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র ্যালি ওআলোচনা সভা!

ডুমুরিয়ার ফারাহ বাকার মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন!

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

 

 

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ফারাহ বাকার মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

৩০ আগস্ট রোজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমণির উদ্যোগে, ইয়ুথ পাওয়ারের আয়োজনে এবং দি হলোজ ফেলোস ফাউন্ডেশনের সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

 

ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম আমিনুর রহমান। ক্যাম্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এফ এম নাহিদ হাসান।

 

এ সময় ফারাহ বাকার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরী, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের চোখের সুস্থতা নিশ্চিত করা এবং সময়মতো চোখের বিভিন্ন সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনাই এ ধরনের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD