1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিভোর্সের কাগজ দেখার পর ফের কীটনাশক পান, যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ! রাজবাড়ীতে পদায়ন থাকলেও বাইরে কর্মরত ২৩ চিকিৎসক, সংকটে উপজেলা স্বাস্থ্যসেবা খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডুমুরিয়ায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল রাজশাহী সিটি নির্বাচনের হাওয়া

দুপচাঁচিয়ায় স্বামী, স্ত্রী সহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

 

দুপচাঁচিয়ায় স্বামী, স্ত্রী সহ গ্রেপ্তার ৩

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ সোমবার (২৪ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া ধাপের হাট এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজাসহ স্বামী- স্ত্রী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দম্পতি হলেন,বগুড়া সদর থানার চারমাথা নূরানী মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আলামিন (২২) এবং তাঁর স্ত্রী আম্বিয়া বেগম (১৯)। গ্রেপ্তারকৃত আলামিন ও আম্বিয়া বেগমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অপর আরেকটি অভিযান চালিয়ে জিআর মামলার গ্রেফতার পরয়ানাভুক্ত আসামি মোঃ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার তালোড়া ইউনিয়নের কইলগ্রাম এলাকার মৃত মোজাফফর প্রামানিকের ছেলে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৩ আসামিকে সোমবার বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD