1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ

দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার (১৯ আগস্ট ) ফুয়েল স্টেশনে গ্যাস ভরতে সময় একটি ট্রাকের সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন গুরুতর আহত। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রশাসনের। দিল্লি পুলিশ সূত্রে প্রকাশ, তিকরি কালান মেট্রো স্টেশনের কাছে সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক সিএনজি সিলিন্ডার ভরাতে এসেছিল পাম্পটিতে। নির্বিঘ্নে জ্বালানি ভরার কাজ শুরু হয়েছিল।

এরপর আচমকা ভয়ংকর বিস্ফোরণ ঘটে। বাবা হরিদাস কলোনি এলাকার বাসিন্দা মনীশ (২৫) নামের এক যুবক গ্যাস ভরছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। বাকি ২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী।

গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। দমকল কর্মী জানান, বিকালে ফোন আসে। ৬টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরণের সময় আশেপাশে ৬ জন ছিলেন। তাঁরা আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিকট শব্দে দুর্ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD