1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রামগতিতে ফের অবৈধ ইটভাটায় অভিযান,৮ লাখ কাঁচা ইট ধ্বংস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড মোবাইল কোর্টের অভিযানে একজনকে ৬ মাস ও অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ড্রোনে নজরদারি বাড়াচ্ছে ২৯ বিজিবি পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ।

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, তিন শ্রমিককে কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

 

মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল প্রভাবশালী একটি মহল। এতে নদী ভাঙনের শিকার ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছিল নদীপাড়ের মানুষ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী এলাকার বাগানবাড়ী নামক অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

এ সময় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ শ্রমিককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়।

তারা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের ছালাম (৪৫), পুনবার্সন গ্রামের চান মিয়া (৪০), কাওয়াখোলা গ্রামের রফিক (৪৮)।
অভিযানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, উপপরিদর্শক (এসআই) লাল মিয়াসহ স্থানীয় নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন— যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় সিরাজকান্দি এলাকার বাগানবাড়ী নামক অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD