1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

‎নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
‎
‎মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
‎
‎’রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (১৬ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব আয়োজন করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জল কুমার দেবনাথসহ সাংবাদিক, মৎস্যজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎বক্তারা বলেন, মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে। তাঁরা নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয় রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এবং উপজেলাস্থ পুকুরে মাছ অবমুক্ত করা হয়।

‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD