1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাসিক প্রশাসকের বাণী

রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন

মোমিন শেখ:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের স্মরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কবরস্থানে মহান জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদ আব্দুল গণি শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নিরুপমা রায় শহীদ আব্দুল গণি শেখের কবরে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাঁদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।

এসময় উপস্থিত ব্যক্তিরা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাঁদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), পায়রা চৌধুরী, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একেএম ইকবাল হোসেন ও শহীদের পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নিরুপমা রায় বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে যারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান কখনোই বিস্মৃত হওয়ার নয়। শহীদ আব্দুল গণি শেখ সহ মহান জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ থেকে নতুন প্রজন্ম দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করবে। শহীদদের আদর্শ ধারণ করেই আমরা একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাব।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজনের মাধ্যমে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD