1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় হাতির আক্রমণে আড়িশা জান্নাত (১০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়েসাত রশি এলাকায় সদরপুর-ভাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আড়িশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপন্দী গ্রামের মো. সজিব মোল্লার কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়িশা তার মা ও স্বজনদের সঙ্গে ভাঙ্গা উপজেলার বাররা গ্রামে নানার বাড়ি থেকে অটোরিকশাযোগে সদরপুরে আসছিল। পথে সাড়েসাত রশি এলাকায় রাস্তার পাশে একটি হাতি নিয়ে অবস্থান করছিলেন মাহুত মো. বকুল (২৪)। অভিযোগ রয়েছে, তিনি হাতি দিয়ে যাত্রীবাহী যানবাহন থামিয়ে টাকা সংগ্রহ করছিলেন। এ সময় হাতির শুঁড় দিয়ে চলন্ত অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়।

দুর্ঘটনায় ১০ মাস বয়সী আড়িশা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় জনতা মাহুত মো. বকুলকে আটক করে সদরপুর থানা পুলিশে খবর দেয়। পরে সদরপুর থানার এসআই (নিঃ) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নেন। একই সঙ্গে হাতিটিকেও জব্দ করে বিশ্ব জাকের মঞ্জিলের মাঠে রাখা হয়েছে।

সদরপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD