1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল

রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

মোঃ আনিসুর রহমান :

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে একটি বাস ও মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরাবাদ খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। ঠিক সেই মুহূর্তে ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী অপর্ণা পরিবহনের একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র ও একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণহীন বগিগুলো সজোরে যানবাহনগুলোকে ধাক্কা দেয়।

সংঘর্ষে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়, বাসটি ছিটকে রেললাইনের পাশের খাদে পড়ে এবং ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD