1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিভাগীয় পাঠক সমাবেশ রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু কালুখালীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএফআইডিসির চেয়ারম্যান হলেন মোসাদ্দেক হোসেন বুলবুল

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

রাজবাড়ী জেলা কারাগারে অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

নিহত তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথার কথা জানান। তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি-মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD