1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউএনও, মনিষা রানী কর্মকারের অভিযান; শিবালয়ে যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রাজশাহী তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইউএনও, মনিষা রানী কর্মকার পেলেন সম্মাননা জন্ম-মৃত্যু নিবন্ধনে মানিকগঞ্জে শ্রেষ্ঠ শিবালয় রাজশাহীতে ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে বালিয়াকান্দিতে ভুল প্রশ্নপত্রে অর্ধবার্ষিক পরীক্ষা, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় ট্যাগ অফিসারকে অব্যাহতি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে রুয়েট ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

 

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলেয়া বেগমের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলী মিয়া। তিনি ২০১৯ থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়া বেগম জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এদিকে তার এই অনাকাঙ্খিত মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবদায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বুধবার সকালে আলেয়া বেগম হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুসহ তার কিছু প্যাথলজি পরীক্ষা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মারা যাওয়ার পরে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট হাতে আসে। এতে তার ডেঙ্গু পজিটিভ এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD