1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

ইসলামী ব্যাংক বন্দর টিলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

 

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম প্রতিনিধিঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চট্টগ্রাম অঞ্চলের বন্দর টিলা শাখার উদ্যোগে ইমাম খতিবদের সাথে এক মতবিনিময় সভা গতকাল ২১ জুলাই ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের এফভিপি মোহাম্মদ আবু তারেক এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাখা প্রধান ও এসএভিপি মোহাম্মদ নাজিম উদ্দীন।
স্বাগত বক্তব্য ব্যাংকের এফভিপি মোঃ সাহেদ সারওয়ারুল হক। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পতেঙ্গা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, উপাধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ আব্দুল মোতালেব, হক সাহেব জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ ইলিয়াস,দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা জিয়াউল হক নোমানী, হোসেন আহমেদপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মূল ভিত্তি হলো সুদ নয়, বরং ব্যবসা, বিনিয়োগ, অংশীদারিত্ব, ঝুঁকি ভাগাভাগি এবং বাস্তব সম্পদের ভিত্তিতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা। বক্তারা আরো বলেন,এ ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র করার পরও স্বাভাবিক লেনদেনের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
বক্তারা সুদের কুফল থেকে নিজেদের রক্ষা করতে ইসলামী ব্যাংকের কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন, খতীব, টিএসপি কমপ্লেক্স জামে মসজিদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD