1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তালাইমারী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার জাহাজঘাট নদীরপাড় এলাকায় অভিযান চালায়। সেখানে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফাঁদ পেতে অবস্থান নেন। একপর্যায়ে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তা থেকে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
একই রাতে আনুমানিক ১২টা ১৫ মিনিটে চরমাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার চরমাজারদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি কলাবাগানে অভিযান পরিচালনা করে। সেখানে কাউকে না পেলেও তল্লাশি চালিয়ে খড়ের পালার নিচে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ১৪ বোতল ভারতীয় মদ এবং ৭৭টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD