1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
লামার গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোটবমু এলাকায় ৭৪ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল আইমান কানিতা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন, ডিজিটাল রূপান্তরের আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের পবায় নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৩৯ নং ওয়ার্ডে পানি বন্দি অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করেন সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন লামা পৌর এলাকায় বন্যাদুর্গত ২৮১ পরিবার পেল সরকারি ত্রাণ সহায়তা আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, তাই পড়াশোনায় মনোযোগী হও — এমপি হুমাম কাদের চৌধুরী

আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, তাই পড়াশোনায় মনোযোগী হও — এমপি হুমাম কাদের চৌধুরী

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা যদি নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়, তাহলে তারাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তিনি বলেন, আজকের কোনো শিক্ষার্থীই হয়তো আগামী দিনে মন্ত্রী, সংসদ সদস্য কিংবা সফল উদ্যোক্তা হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এখন থেকেই শিক্ষা অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে রাঙ্গুনিয়ার বিআইজেডএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ।

এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার দাবিদার। তিনি এ অগ্রগতির চিত্র জাতীয় পর্যায়েও তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ কাজে সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা যেমন জরুরি, তেমনি খেলাধুলারও গুরুত্ব রয়েছে। বিদ্যালয়ের সুন্দর খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে। তবে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে কেউ ভালো চাকরি করবে, কেউ সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হবে— আর এভাবেই গড়ে উঠবে আগামীর দক্ষ ও যোগ্য নেতৃত্ব।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি হুমাম কাদের চৌধুরী। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD