1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ রাজবাড়ীতে জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধশত পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২ গুড়ায় বাড়ছে যমুনার পানি, তীব্র নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন

মেহেরপুরে সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মেহেরপুর জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন সরকারি সার পাচার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

২০২৪ সালের ২৪ অক্টোবর গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় পুলিশের চেকপোস্টে একটি ট্রাক থেকে কৃষকদের জন্য বরাদ্দ ৪৬০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় এবং তদন্ত শেষে পুলিশ সোহরাব হোসেনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

আদালতে একাধিক তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আদালতে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD