1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ভাবনায় বিসিবি কর্মসংস্থানের দাবিতে বগুড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা গরুর মাংস জব্দ, জরিমানা ২০ হাজার টাকা। গাংনীতে মাটিতে পুঁতে রাখা ২০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ, গ্রেফতার ৪ নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সভ্য ও মানবিক সমাজ গঠনের পূর্বশর্ত: রাজশাহী জেলা প্রশাসক রাজবাড়ী জেলার গর্ব মোঃ ওয়ালিদ হোসেন ডিআইজি। রাজশাহী নগরীতে ২৪ গ্রাম হেরোইন ও ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে নিজ ঘর থেকে ৮০ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার। জয়পুরহাট হিলি মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২, আহত ৫।

ফরিদপুরে নিজ ঘর থেকে ৮০ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে মিহার বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত মিহার বেগম উজিরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর মিহার বেগম প্রতিবেশীদের কাছে অস্থির লাগার কথা জানান। পরে তিনি ছেলে আমির মোল্যার পৃথক টিনের ঘরে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে ছেলে আমির মোল্যা ঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে গ্রাম পুলিশ বিষয়টি সালথা থানাকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।
এ বিষয়ে সালথা থানার পুলিশ জানায়, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD