1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ৭৩ বছর উদযাপন করল রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং গণতান্ত্রিক চর্চায় গৌরবোজ্জ্বল অবদানের ধারাবাহিকতা বজায় রেখে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রোববার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশ-বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

বক্তারা আরও বলেন, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চর্চা বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। ৭৩ বছরের গৌরবময় পথচলাকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সবাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD